আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে : সিরিয়ায় বিভিন্ন অঞ্চলে সংঘটিত সংঘর্ষে ৩৬ জনের প্রাণহানী ঘটেছে, যাদের মধ্যে ২৬ জন সৈন্যও রয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) হতে শুরু হওয়া এ সংঘর্ষে ‘হেমাছ’ শহরের কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা বাহিনী’র এক সদস্য, এদেশের দক্ষিন অঞ্চলীয় শহর ‘দারআ’তে ৯ জন সৈন্য এবং উত্তর পশ্চিম অঞ্চলের আদলেব প্রদেশের অন্তর্ভূক্ত ‘বানাশ’ অঞ্চলে অপর ১৫ জন সৈন্য নিহত হয়েছে।
ফরাসী বার্তা সংস্থা’র বরাত দিয়ে জানা গেছে যে, হেমাছ শহরে একজন এবং বানাশ অঞ্চলে ১০ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বিগত ৭ মাস যাবত সিরিয়ায় সৃষ্ট বিশৃংলা ও সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক লোক প্রাণ হারিয়েছে।
মার্চ মাসের মাঝামাঝি সময় হতে এদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পন্থী ও সরকার বিরোধীদের মিছিল অব্যাহত রয়েছে।
সিরিয়ার সরকার বিরোধীরা এদেশের নিরাপত্তা বাহিনী’র সদস্যদেরকে এদেশে হত্যাকাণ্ড চালানোর অভিযোগে অভিযুক্ত করেছে। কিন্তু সরকার এ ধরণের সহিংসতার পেছনে সশস্ত্র সন্ত্রাসী দল ও বৈদিশকদের হাত রয়েছে বলে দাবী করেছে।#